নগর পরিচ্ছন্নতায় পরিচ্ছন্নতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, "নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হতে হবে।"
সভায় ডেঙ্গু প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চিকিৎসার চেয়ে আগেভাগে প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। এডিসের লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর। এ জন্য এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।"
বিশেষ করে বাসাবাড়ির পাশাপাশি নিয়মিত নির্মাণাধীন ভবনগুলোতে অভিযান জোরদার করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সিটি কর্পোরেশনগুলোর বর্তমান প্রশাসনিক তদারকি ও মাঠপর্যায়ের গতিশীলতা নিয়ে মূল্যায়ন করতে গিয়ে মীর শাহে আলম বলেন, "প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।"
তিনি প্রশাসকদের কাজের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং কেবল সরকারি পদক্ষেপের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন।
সভায় সিটি কর্পোরেশনের প্রশাসকরা নিজ নিজ এলাকায় চলমান ডেঙ্গু বিরোধী অভিযানের হালনাগাদ তথ্য তুলে ধরেন। জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ টাস্কফোর্সের আওতায় রাজধানীসহ সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও এডিসের লার্ভা ধ্বংসের বিশেষ কার্যক্রম চলছে।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন বিভাগের যুগ্মসচিব রবিউল ইসলাম ও প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন