সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাতে পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাতে যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে এই অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন।

বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণ ও তার দলের আস্থারই প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও সুশাসনসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অভিনন্দনবার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের আদর্শ এবং দুই দেশের জনগণের মধ্যকার নিবিড় সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারত্ব গড়ে উঠেছে।’

দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক কয়েক দশকে ক্রমাগত বিস্তৃত হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে এক অনন্য সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তারা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অমূল্য অবদান রাখছেন।’

কৌশলগত অংশীদারত্ব সুদৃঢ় করতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে তারেক রহমান তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও সফল কার্যকাল কামনা করেন।

লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি দলটির নেতা হিসেবে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত