রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের ভেতর মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে প্রায় ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি উচ্চতর তদন্তের জন্য দুটি কমিটি গঠনসহ মোট ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় এবং অপরটি জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়ে ঘটনাটি তদন্ত করবে।
বৈঠকের অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিনের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যকর করা। এসব সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট আবারও সভা অনুষ্ঠিত হবে।
রাকসুর সাবেক জিএস সালাউদ্দীন আম্মার বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসন মেনে নেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি।’
এর আগে টিটিই সুমনের হাতে শিক্ষার্থী ফুরকান উদ্দিন লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দাবি আদায় হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
/

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন