সংবাদ

নাসিরনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

নাসিরনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে লামইয়া বেগম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লামইয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামের জুয়েল মিয়ার মেয়ে। সে পরিবারের সঙ্গে নাসিরনগরে ছিল।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় লামইয়া। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন লামইয়ার বাবা জুয়েল মিয়া। তিনি বলেন, সবার চোখের আড়ালে খেলার সময় অসাবধানতাবশত মেয়েটি পুকুরে পড়ে যায়। শত চেষ্টা করেও তাকে আর বাঁচানো গেল না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নাসিরনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে লামইয়া বেগম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লামইয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামের জুয়েল মিয়ার মেয়ে। সে পরিবারের সঙ্গে নাসিরনগরে ছিল।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় লামইয়া। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন লামইয়ার বাবা জুয়েল মিয়া। তিনি বলেন, সবার চোখের আড়ালে খেলার সময় অসাবধানতাবশত মেয়েটি পুকুরে পড়ে যায়। শত চেষ্টা করেও তাকে আর বাঁচানো গেল না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত