সংবাদ

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক
ছবি : সংবাদ

সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সময় ৩০ কেজি মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২০ জুলাই) বিকেলে দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মেহেদী হাসান (৩০)। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস পাচারের গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি দল ক্লোজার পাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকালে ৩০ কেজি মাংসসহ হাতেনাতে মেহেদীকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা মাংসসহ তাকে নলিয়ান ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সময় ৩০ কেজি মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২০ জুলাই) বিকেলে দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মেহেদী হাসান (৩০)। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস পাচারের গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি দল ক্লোজার পাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকালে ৩০ কেজি মাংসসহ হাতেনাতে মেহেদীকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা মাংসসহ তাকে নলিয়ান ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত