সংবাদ

সহায়তা চাইতে গিয়ে উল্টো চুরির মামলা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধি, নাটোর
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

সহায়তা চাইতে গিয়ে উল্টো চুরির মামলা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ
ছবি : সংবাদ

পারিবারিক বিরোধের জেরে পুলিশের সহায়তা চাইতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার এক দম্পতি। পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তির নামে সাজানো চুরির মামলা দিয়ে আদালতে পাঠানোর অভিযোগ তুলেছেন তার স্ত্রী। এ ঘটনায় প্রতিকার চেয়ে নাটোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ওই দম্পতি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় (মধ্যমপাড়া) এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারীর নাম আদরী বেগম। তার স্বামীর নাম সাজেদুল সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজেদুল সরকার তাদের বসতবাড়িটি বিক্রি করতে চাইলে স্ত্রীর সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। স্বামী যেন বাড়ি বিক্রি করতে না পারেন, সে জন্য আইনি সহায়তা ও মধ্যস্থতার আশায় গুরুদাসপুর থানায় যান আদরী বেগম। এর পরিপ্রেক্ষিতে থানার এএসআই মোতালেব ওই বাড়ি থেকে সাজেদুলকে থানায় নিয়ে যান। পরে আদরী জানতে পারেন, তার স্বামীর বিরুদ্ধে একটি চুরির মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

আদরী বেগম বলেন, ‘আমাদের মধ্যে বিরোধটি ছিল সম্পূর্ণ পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত। পুলিশ কোন পরিস্থিতিতে আর কিসের ভিত্তিতে আমার স্বামীর বিরুদ্ধে চুরির মামলা দিল, তা আমাদের বোধগম্য নয়। নিরপরাধ স্বামীকে বাঁচাতে আমি ডিসি স্যারের কাছে তদন্তের আবেদন করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার এএসআই মোতালেব দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলতে চান।

অন্যদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, ‘ওই ব্যক্তি মূলত মাদকাসক্ত।’ তবে পারিবারিক বিরোধের ঘটনায় কেন চুরির মামলা দেওয়া হলো, সে বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে তিনিও সরাসরি কথা বলার কথা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সহায়তা চাইতে গিয়ে উল্টো চুরির মামলা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত