সংবাদ

গণরায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না : নাহিদ ইসলাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

গণরায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না : নাহিদ ইসলাম
সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংবাদ

বর্তমান সরকার যদি জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়ন না করে, তবে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, তারেক রহমানকে এখন সিদ্ধান্ত নিতে হবে-তিনি কি নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনার মতো করুণ পরিণতি ভোগ করতে চান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদের সাধুবাদ জানাই। তরুণদের এই জাগরণ জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। এই বিপ্লবের পর দক্ষিণ এশিয়ার দেশগুলো সতর্ক হলেও আমাদের দেশের সরকার উল্টো পথে হাঁটছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এ দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার সেই জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়। ছাত্র-তরুণদের ১৪০০ জীবনের আত্মত্যাগের কথা ভুলে গেলে তারেক রহমানের সরকারকেও চড়া মূল্য দিতে হবে।

সংবিধান প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সংশোধন বনাম সংস্কারের এই বিতর্ক অর্থহীন। সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য সংশোধন নয়, সংস্কার পরিষদ বা গণপরিষদ প্রয়োজন। বিএনপি গত ১৬ বছর ধরে সংস্কারের ‘মুলা’ ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা এখন সংস্কারের কথা ভুলে গিয়ে কেবল সংশোধনের কথা বলছে।’

দেশের অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, তীব্র গ্যাস সংকট, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়ায় জনজীবন অতিষ্ঠ। সরকার সংস্কার না করায় আন্তর্জাতিক সহযোগিতাও পাচ্ছে না।

দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন অথবা কমিশনারদের পদত্যাগ করতে হবে।

গণভোটের রায় বাস্তবায়িত না হলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব হবে না জানিয়ে তিনি সিলেটবাসীকে আবারও সংস্কারের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

গণরায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত