টাঙ্গাইলের সখিপুরে দুটি কারখানায় (মিল) একযোগে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এক কর্মচারী দম্পতিকে চেতনানাশক খাইয়ে হাত-পা বেঁধে রেখে ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বঙ্কি (ফুটানি বাজার) এলাকার মাওলানা ভাসানী বোর্ড মিলস ও মাওলানা ভাসানী ড্রইং মিলসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক একটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে প্রবেশ করে। সেখানে দায়িত্বরত কর্মচারী মো. আসাদ (৪০) ও তার স্ত্রী লাবনী বেগমকে (২০) চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করা হয়। এরপর তাদের হাত-পা বেঁধে রেখে ডাকাতরা লুটপাট চালায়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ডাকাতরা দুটি ইজিবাইকের ব্যাটারি, ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও দুটি ইলেকট্রিক মোটরসহ প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন ওই দম্পতিকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন