সংবাদ

ফেনীতে বালু ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

ফেনীতে বালু ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫
ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসার হিসাব ও পাওনা টাকাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুলিবর্ষণ ও স্প্লিন্টারের আঘাতে স্থানীয় এক বিএনপি নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আদালত মাঠ সংলগ্ন শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু), তার গাড়িচালক আদনান এবং সমর্থক হুমায়ুন, সোহেল ও ইমন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী নদী থেকে বালু উত্তোলন ও এর লভ্যাংশ নিয়ে ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আহত রিয়াজ উদ্দিন মজুমদার অভিযোগ করেন, বালু ব্যবসার লভ্যাংশ বাবদ আলমগীর সিদ্দিকীর কাছে তার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা পাওনা রয়েছে। এই টাকা নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে জয়নাল ও ইসমাইল নামের দুই ব্যক্তি বিষয়টি মীমাংসার কথা বলে তাকে আদালত মাঠ এলাকায় ডেকে নেন।

তিনি সেখানে পৌঁছানোমাত্রই আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু করে। এ সময় গুলির স্প্লিন্টার তার পায়ে লাগে এবং তাকে শটগান দিয়ে মাথায় আঘাত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে তার চালক ও অন্য সমর্থকেরাও আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রিয়াজ উদ্দিন মজুমদার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফেনীতে বালু ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত