সংবাদ

তাড়াইল প্রেস ক্লাবের নতুন কমিটির চমক

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম

তাড়াইল প্রেস ক্লাবের নতুন কমিটির চমক

কিশোরগঞ্জের তাড়াইল প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নাজমুল হক আকন্দ সভাপতি ও আমিনুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তাড়াইল উপজেলা সদরের করিম প্লাজায় প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রবীন্দ্র সরকার (সংবাদ) ও মো. ইমরুল হাসান দোলন (দৈনিক বিজয় বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ তালুকদার (দৈনিক খবরপত্র), সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ববিতা রানী বিশ্বাস, তথ্য প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল আলম, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এরশাদ মিয়া।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন খান (দৈনিক জনতা), ফারুখ উদ্দিন আহমেদ, মাহমুদা আক্তার শেফালী ও দুলন সরকার (সংবাদ প্রতিদিন)। নবগঠিত এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

তাড়াইল প্রেস ক্লাবের নতুন কমিটির চমক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের তাড়াইল প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নাজমুল হক আকন্দ সভাপতি ও আমিনুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তাড়াইল উপজেলা সদরের করিম প্লাজায় প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রবীন্দ্র সরকার (সংবাদ) ও মো. ইমরুল হাসান দোলন (দৈনিক বিজয় বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ তালুকদার (দৈনিক খবরপত্র), সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ববিতা রানী বিশ্বাস, তথ্য প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল আলম, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এরশাদ মিয়া।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন খান (দৈনিক জনতা), ফারুখ উদ্দিন আহমেদ, মাহমুদা আক্তার শেফালী ও দুলন সরকার (সংবাদ প্রতিদিন)। নবগঠিত এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত