উত্তর আমেরিকার ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব (Bengali Film Festival of Dallas – BFFD) আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত ডালাসের Angelika Film Center & Café-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ডালাসের একমাত্র বাংলা চলচ্চিত্র উৎসব। টানা ৯ বছরের সফল যাত্রায় এই উৎসব বাংলা ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই অলাভজনক উৎসবটি প্রতি বছর বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের মানসম্মত বাংলা চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শক, চলচ্চিত্রপ্রেমী এবং নির্মাতাদের একত্রিত করে। গত নয় বছরে শতাধিক বাংলা চলচ্চিত্র প্রদর্শন, আন্তর্জাতিক অতিথিদের অংশগ্রহণ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবটি উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে। এ বছরের ৯ম আসরে প্রদর্শিত হবে নির্বাচিত ৪টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪টি স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। দর্শকরা উপভোগ করতে পারবেন— * ৩১ জুলাই (শুক্রবার): উৎসব (Feature) ও নিলিমা (Short) * ১ আগস্ট (শনিবার, দুপুর): অনাবৃত (Feature) ও মনিহারা (Short) * ১ আগস্ট (শনিবার, রাত): স্বার্থপর (Feature) ও আমার কমরেড (Short) * ২ আগস্ট (রবিবার): কর্পূর (Feature) ও মিষ্টি বাতাসের ঘ্রাণ (Short) আয়োজকদের বিশ্বাস, এই উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বিশ্বমঞ্চে বাংলা চলচ্চিত্রকে পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলা চলচ্চিত্র দেখুন বড় পর্দায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরুন। টিকিটের জন্য এই ওয়েবসাইট ব্যবহার করুন। www.srijonerhut.com যোগাযোগ: +1 (214) 770-4273 --বিজ্ঞপ্তি

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন