সংবাদ

মাছ ধরতে গিয়ে ফিরল নিথর দেহ

প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

মাছ ধরতে গিয়ে ফিরল নিথর দেহ
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শরীফ মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরের গাগলাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ জয়শ্রী ইউনিয়নের চাঁদপুর মাইজবাড়ি গ্রামের ওয়ারিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১ আগস্ট বিকেলে বড় দুই ভাই মাহিদ (১১) ও আরিফের (৯) সঙ্গে জাল নিয়ে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় শরীফ। একপর্যায়ে সে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাছ ধরতে গিয়ে ফিরল নিথর দেহ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শরীফ মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরের গাগলাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ জয়শ্রী ইউনিয়নের চাঁদপুর মাইজবাড়ি গ্রামের ওয়ারিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১ আগস্ট বিকেলে বড় দুই ভাই মাহিদ (১১) ও আরিফের (৯) সঙ্গে জাল নিয়ে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় শরীফ। একপর্যায়ে সে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত