সংবাদ

সিলেটে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

সিলেটে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন
ছবি : সংবাদ

সিলেটে দুই দিনব্যাপী তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২৬ শেষ হয়েছে। সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) আয়োজিত এই আসরে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন আলোকচিত্রী সৌরভ দাস। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরের শারদা ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। এসপিএসের সভাপতি আ ন ম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সভাপতি ইউছুফ তুষার, এসপিএসের উপদেষ্টা আতাউর রহমান আতা, আব্দুল মোনায়েম এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

প্রতিযোগিতায় ‘ফখরুল ইসলাম মেমোরিয়াল পুরস্কার’ পেয়েছেন অমিত আইচ। এছাড়া বিভিন্ন বিভাগে প্রথম হয়েছেন মো. রাশেদ কবির, দ্বিতীয় ডা. মো. আশফাক হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আয়মান নাকিব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন দেশের আলোকচিত্রীদের সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রাখে। প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আলোকচিত্রের নান্দনিক দিকগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সিলেটে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সিলেটে দুই দিনব্যাপী তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২৬ শেষ হয়েছে। সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) আয়োজিত এই আসরে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন আলোকচিত্রী সৌরভ দাস। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরের শারদা ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। এসপিএসের সভাপতি আ ন ম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সভাপতি ইউছুফ তুষার, এসপিএসের উপদেষ্টা আতাউর রহমান আতা, আব্দুল মোনায়েম এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

প্রতিযোগিতায় ‘ফখরুল ইসলাম মেমোরিয়াল পুরস্কার’ পেয়েছেন অমিত আইচ। এছাড়া বিভিন্ন বিভাগে প্রথম হয়েছেন মো. রাশেদ কবির, দ্বিতীয় ডা. মো. আশফাক হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আয়মান নাকিব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন দেশের আলোকচিত্রীদের সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রাখে। প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আলোকচিত্রের নান্দনিক দিকগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত