সংবাদ

সিলেট মেট্রোপলিটন পুলিশে নতুন নেতৃত্বের সূচনা

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

সিলেট মেট্রোপলিটন পুলিশে নতুন নেতৃত্বের সূচনা
ছবি : সংবাদ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (১ আগস্ট) বিকেল চারটায় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

পরে পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

সন্ধ্যায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম হজরত শাহজালাল (রহ.)–এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

পরে তিনি এসএমপি সদর দপ্তরে গিয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি পেশাদারিত্ব, সুশাসন, জনবান্ধব পুলিশিং এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপপুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন, মোঃ রিয়াজুল কবির, পিএসসি, সুদীপ্ত রায়, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশে নতুন নেতৃত্বের সূচনা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত