সংবাদ

তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম

তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের তিন অঞ্চলে আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রবিবার (২ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আকস্মিক এই ঝোড়ো হাওয়ার আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে। আজ দুপুরের পর আবহাওয়ার এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

দেশের তিন অঞ্চলে আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রবিবার (২ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আকস্মিক এই ঝোড়ো হাওয়ার আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে। আজ দুপুরের পর আবহাওয়ার এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত