সংবাদ

নির্মাণাধীন ভবনের পেছন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিনিধি, নারনণগঞ্জ
প্রতিনিধি, নারনণগঞ্জ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

নির্মাণাধীন ভবনের পেছন থেকে শ্রমিকের লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের পেছন থেকে লিটন (৪০) নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিটন চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সকালে হাসপাতালের পেছনে লিটনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লিটন হাসপাতালের পেছনে অবস্থিত ‘আব্রাহাম ডেভেলপার কোম্পানি’র একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং রাতে সেখানেই থাকতেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ ও তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন ভবনের পেছন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের পেছন থেকে লিটন (৪০) নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিটন চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সকালে হাসপাতালের পেছনে লিটনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লিটন হাসপাতালের পেছনে অবস্থিত ‘আব্রাহাম ডেভেলপার কোম্পানি’র একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং রাতে সেখানেই থাকতেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ ও তদন্ত চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত