সংবাদ

ফরিদপুরে নারীদের জন্য নৈশ বিদ্যালয় ও সেলাই কেন্দ্রের উদ্বোধন

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

ফরিদপুরে নারীদের জন্য নৈশ বিদ্যালয় ও সেলাই কেন্দ্রের উদ্বোধন
ছবি : সংবাদ

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ফরিদপুরে চালু হয়েছে ‘নৈশ বিদ্যালয়’ ও ‘শায়লা কামাল সেলাই প্রশিক্ষণকেন্দ্র’।

শনিবার (১ আগস্ট) রাতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ্ শাহ্ দরগাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত মানুষকে আলোর পথ দেখাবে এই নৈশ বিদ্যালয়, আর সেলাই প্রশিক্ষণকেন্দ্রটি নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

জেলা বিএনপির সদস্য ও গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে নারীদের জন্য নৈশ বিদ্যালয় ও সেলাই কেন্দ্রের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ফরিদপুরে চালু হয়েছে ‘নৈশ বিদ্যালয়’ ও ‘শায়লা কামাল সেলাই প্রশিক্ষণকেন্দ্র’।

শনিবার (১ আগস্ট) রাতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ্ শাহ্ দরগাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত মানুষকে আলোর পথ দেখাবে এই নৈশ বিদ্যালয়, আর সেলাই প্রশিক্ষণকেন্দ্রটি নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

জেলা বিএনপির সদস্য ও গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত