সংবাদ

ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ)
প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড
মাদকের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযানের চিত্র। ছবি : সংবাদ

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা ও পূর্ব গামারীতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার জিগাতলা গ্রামের আরিফ (২২) ও পূর্ব গামারীতলা গ্রামের জুনায়েদ (৩২)। আদালত আরিফকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জুনায়েদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও কয়েক দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) সকালে ওই দুই গ্রামে পৃথক অভিযান চালায় প্রশাসন। মাদক সেবন ও সঙ্গে রাখার দায়ে হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।

ইউএনও মোশাররফ হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো মাদক কারবারি বা সেবীকে ছাড় দেওয়া হবে না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা ও পূর্ব গামারীতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার জিগাতলা গ্রামের আরিফ (২২) ও পূর্ব গামারীতলা গ্রামের জুনায়েদ (৩২)। আদালত আরিফকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জুনায়েদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও কয়েক দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) সকালে ওই দুই গ্রামে পৃথক অভিযান চালায় প্রশাসন। মাদক সেবন ও সঙ্গে রাখার দায়ে হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।

ইউএনও মোশাররফ হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো মাদক কারবারি বা সেবীকে ছাড় দেওয়া হবে না।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত