প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে অব্যাহত রয়েছে লটারির মাধ্যমে কর্মকর্তা বদলির ‘অভিনব উদ্যোগ’। এরই ধারাবাহিকতায় এবার গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার
সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এক আয়োজনের মাধ্যমে
দেশের আট বিভাগের এসব
প্রকৌশলীদের বদলি-পদায়নের চূড়ান্ত
ফলাফল নির্ধারণ করা হয়। গৃহায়ন
ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩০
জুলাই একই প্রক্রিয়ায় গণপূর্ত
অধিদপ্তরের ৭৬৭ জন সিভিল
উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছিল।
সংবাদ
বিজ্ঞপ্তির তথ্যমতে, লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন
কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী
বিভাগে ২৭ জন, চট্টগ্রাম
বিভাগে ২৭ জন, খুলনা
বিভাগে ২৭ জন, বরিশাল
বিভাগে ১৩ জন, সিলেট
বিভাগে ৮ জন, ময়মনসিংহ
বিভাগে ১১ জন এবং
রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
বদলি
কার্যক্রমের এই নতুন পদ্ধতি
প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল
হক বলেন, "এ লটারিভিত্তিক বদলি
প্রক্রিয়া বদলি ও পদায়নের
ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা
করবে।"
লটারি
কার্যক্রমটি সরাসরি সমন্বয় করেন গৃহায়ন ও
গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম।
এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান,
প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম-সচিব ফৌজিয়া খান, উপ-সচিব খান
নাজমুস শোয়েব ও উপ-সচিব আবু
নাছেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন অন্যান্য প্রকৌশলীরা। বদলী কর্মকর্তাদের দ্রুত
নিজ নিজ নতুন কর্মস্থলে
যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন