সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের হিন্দি দিবস উদযাপন

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের হিন্দি দিবস উদযাপন
সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। ছবি : সংবাদ

সিলেটে কবিতা আবৃত্তি, বক্তৃতা, রচনা ও সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে হিন্দি দিবস উদযাপন করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। এতে সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস হিন্দি ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে তিনি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন ভাষার মধ্যকার পারস্পরিক সম্পর্কের দিকটি তুলে ধরেন।

দিনটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি, বক্তৃতা, রচনা ও সংগীত পরিবেশন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও অভিনন্দন জানান সহকারী হাইকমিশনার। পাশাপাশি অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।

হিন্দি ভাষা ও ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য উদযাপনের পাশাপাশি এ আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের হিন্দি দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেটে কবিতা আবৃত্তি, বক্তৃতা, রচনা ও সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে হিন্দি দিবস উদযাপন করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। এতে সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস হিন্দি ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে তিনি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন ভাষার মধ্যকার পারস্পরিক সম্পর্কের দিকটি তুলে ধরেন।

দিনটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি, বক্তৃতা, রচনা ও সংগীত পরিবেশন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও অভিনন্দন জানান সহকারী হাইকমিশনার। পাশাপাশি অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।

হিন্দি ভাষা ও ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য উদযাপনের পাশাপাশি এ আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত