জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের এই সফরটি বেশ সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সফরটি দীর্ঘ করার চিন্তা থাকলেও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সফরে সফরসঙ্গীদের তালিকাও বেশ ছোট রাখা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতেই নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈশ্বিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে। এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন তিনি।
সফরকালে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রধান ও শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন। এ ছাড়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সান্ধ্যকালীন নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন