সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, গামছা-বই উপহার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, গামছা-বই উপহার
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর ৪৫ মিনিটের বৈঠক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতেই বঙ্গবীর কাদের সিদ্দিকী রাষ্ট্রপতিকে দলীয় প্রতীক গামছা এবং বই উপহার দেন।

৪৫ মিনিটের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শুরুতে প্রয়াত বেগম নাসরীন কাদের সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, “তিনি (নাসরীন কাদের সিদ্দিকী) ছিলেন একজন নিখাদ সরল মনের মানুষ। তার অভাব অপূরণীয়।” বঙ্গবীরের সঙ্গে প্রয়াত স্ত্রীর স্মৃতিচারণও করেন রাষ্ট্রপতি।

বৈঠকে দেশের সাম্প্রতিক সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।রাষ্ট্রপতি তার পরম সহিষ্ণুতার মাধ্যমে দেশকে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বাধীনতা ও মুক্তিযোদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে রাষ্ট্রপতির অগ্রণী ভূমিকা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ, গামছা-বই উপহার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতেই বঙ্গবীর কাদের সিদ্দিকী রাষ্ট্রপতিকে দলীয় প্রতীক গামছা এবং বই উপহার দেন।

৪৫ মিনিটের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শুরুতে প্রয়াত বেগম নাসরীন কাদের সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, “তিনি (নাসরীন কাদের সিদ্দিকী) ছিলেন একজন নিখাদ সরল মনের মানুষ। তার অভাব অপূরণীয়।” বঙ্গবীরের সঙ্গে প্রয়াত স্ত্রীর স্মৃতিচারণও করেন রাষ্ট্রপতি।

বৈঠকে দেশের সাম্প্রতিক সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।রাষ্ট্রপতি তার পরম সহিষ্ণুতার মাধ্যমে দেশকে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বাধীনতা ও মুক্তিযোদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে রাষ্ট্রপতির অগ্রণী ভূমিকা কামনা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত