সংবাদ

মোন্তাজ আলী চেংটুর ফাঁসির দাবিতে সাঘাটায় বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

মোন্তাজ আলী চেংটুর ফাঁসির দাবিতে সাঘাটায় বিক্ষোভ মিছিল
ছবি : সংবাদ

গাইবান্ধার সাঘাটায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাঘাটা ভূমিহীন সমিতি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাঘাটা থানার সামনে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার), ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক ও ভুক্তভোগী শিশুর বাবা। এতে সংহতি জানিয়ে অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র স্থানীয় সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার ও রূপর্ণা মণ্ডলসহ অন্য কর্মীরা।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান মোন্তাজ আলী। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোন্তাজ আলী চেংটুর ফাঁসির দাবিতে সাঘাটায় বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সাঘাটায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাঘাটা ভূমিহীন সমিতি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাঘাটা থানার সামনে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার), ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক ও ভুক্তভোগী শিশুর বাবা। এতে সংহতি জানিয়ে অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র স্থানীয় সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার ও রূপর্ণা মণ্ডলসহ অন্য কর্মীরা।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান মোন্তাজ আলী। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত