সংবাদ

সড়কের দুই পাশে মরা গাছ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

সড়কের দুই পাশে মরা গাছ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
ছবি : সংবাদ

নরসিংদীর গুরুত্বপূর্ণ পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কটি এখন নিয়মিত যাতায়াতকারীদের জন্য চরম আতঙ্কের নাম। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মরা ও শুকনো গাছ পরিণত হয়েছে মরণফাঁদে। সামান্য ঝড়-বৃষ্টি বা হালকা বাতাসেই ডালপালা ভেঙে কিংবা গাছ উপড়ে পড়ার শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পথের লাখো যাত্রী।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, আমতলা থেকে চরনরগদী এবং জামতলা বাজার হয়ে বালিয়া পর্যন্ত বিভিন্ন অংশে মরা গাছের সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয়দের ভাষ্যমতে, নরসিংদীসহ বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন, অথচ দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্থানীয় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। যাতায়াতকারীদের আশঙ্কা, সামান্য অসতর্কতাতেই যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ মরা গাছ দ্রুত চিহ্নিত করে অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ পথচারীরা।

এ বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, ঝুঁকিপূর্ণ মরা গাছের তালিকা তৈরি করে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী বৃক্ষপালনবিদ বরাবর পত্র পাঠানো হবে। জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সড়কের দুই পাশে মরা গাছ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীর গুরুত্বপূর্ণ পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কটি এখন নিয়মিত যাতায়াতকারীদের জন্য চরম আতঙ্কের নাম। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মরা ও শুকনো গাছ পরিণত হয়েছে মরণফাঁদে। সামান্য ঝড়-বৃষ্টি বা হালকা বাতাসেই ডালপালা ভেঙে কিংবা গাছ উপড়ে পড়ার শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পথের লাখো যাত্রী।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, আমতলা থেকে চরনরগদী এবং জামতলা বাজার হয়ে বালিয়া পর্যন্ত বিভিন্ন অংশে মরা গাছের সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয়দের ভাষ্যমতে, নরসিংদীসহ বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন, অথচ দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্থানীয় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। যাতায়াতকারীদের আশঙ্কা, সামান্য অসতর্কতাতেই যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ মরা গাছ দ্রুত চিহ্নিত করে অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ পথচারীরা।

এ বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, ঝুঁকিপূর্ণ মরা গাছের তালিকা তৈরি করে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী বৃক্ষপালনবিদ বরাবর পত্র পাঠানো হবে। জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত