সংবাদ

মহেশপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মদ-ওষুধ জব্দ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

মহেশপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মদ-ওষুধ জব্দ
ভারতে যাওয়ার পথে আটক নারী। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত আট দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় মদ, ওষুধ ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়ন জানায়, গত ৩১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত অভিযানে মাটিলা, নিমতলা, উথলী ও যাদবপুরসহ বিভিন্ন বিওপি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ, ৮২১ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং প্রায় ১২ হাজার পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বাইসাইকেলও উদ্ধার করা হয়।

সর্বশেষ ৮ আগস্ট মাটিলা ও নিমতলা সীমান্ত এলাকা থেকে ২শ বোতল সিরাপ ও ১০৩ বোতল মদ জব্দ করা হয়। এর আগে ৬ আগস্ট গয়েশপুর ও বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার পিস ওষুধ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। একইভাবে ৩ আগস্ট ও ৩১ জুলাই পৃথক অভিযানেও বড় ধরনের মাদকের চালান আটক করা হয়।

মাদক জব্দের পাশাপাশি সীমান্তে অবৈধ যাতায়াত রোধেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত ৩১ জুলাই ও ৭ আগস্ট খোশালপুর ও বেনীপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ৯ বাংলাদেশি নারীকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মহেশপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মদ-ওষুধ জব্দ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত