সংবাদ

বাঁধ দিলে দলমত-নির্বিশেষে সবাই উপকৃত হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

বাঁধ দিলে দলমত-নির্বিশেষে সবাই উপকৃত হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী ভাঙন রোধে একটি বাঁধ নির্মাণ করা হলে তাতে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, বরং সাধারণ মানুষের উপকার হয়।

তিনি বলেন, ‘একটা বাঁধ দিলে এখানে কে বিএনপি করে, কে জামায়াত করে বা কে এনসিপি করে-নদী ভাঙন তা দেখবে না। সবাই উপকৃত হবে। আমাদের তারেক রহমান সরকারের নির্দেশনা এটাই যে আমরা সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনকালে চিলমারী নৌবন্দর ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি। এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সকালে চিলমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নৌপথে উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতি ও চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। দিনব্যাপী এই পরিদর্শন শেষে তিনি গাইবান্ধার উদ্দেশে রওনা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী ও মোস্তাফিজুর রহমান মোস্তাক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি নদী ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার। জনগণের জানমাল রক্ষায় দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বাঁধ দিলে দলমত-নির্বিশেষে সবাই উপকৃত হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত