সংবাদ

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় জমিতে আমন ধান রোপণের সময় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বিলে এই ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে তৈরি পোশাকের (গার্মেন্টস) ব্যবসা করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আট-দশজন শ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে ধান রোপণ করতে যান চিত্তরঞ্জন। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে হঠাৎ বজ্রপাত শুরু হয়। ধান রোপণের কাজ করার সময় একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পাশে থাকা অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

তালা থানার পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার তালায় জমিতে আমন ধান রোপণের সময় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বিলে এই ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে তৈরি পোশাকের (গার্মেন্টস) ব্যবসা করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আট-দশজন শ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে ধান রোপণ করতে যান চিত্তরঞ্জন। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে হঠাৎ বজ্রপাত শুরু হয়। ধান রোপণের কাজ করার সময় একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পাশে থাকা অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

তালা থানার পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত