সংবাদ

মাঝরাতে ডিবির হানা, ইয়াবাসহ গ্রেপ্তার পুরাতন মাদক কারবারি

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

মাঝরাতে ডিবির হানা, ইয়াবাসহ গ্রেপ্তার পুরাতন মাদক কারবারি
ছবি : সংবাদ

গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে বাজারের পানপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম গাইবান্ধা পৌরসভার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে পুরাতন বাজার এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পানপট্টি এলাকা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মাঝরাতে ডিবির হানা, ইয়াবাসহ গ্রেপ্তার পুরাতন মাদক কারবারি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে বাজারের পানপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম গাইবান্ধা পৌরসভার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে পুরাতন বাজার এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পানপট্টি এলাকা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত