সংবাদ

রাজু হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

রাজু হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে ১০ বছরের শিশু রাজু হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধে মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গত ২ আগস্ট উপজেলার ররোয়া গ্রামে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলায় রাজুকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। নিখোঁজের তিন দিন পর ৬ আগস্ট পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার একটি ধানখেত থেকে তার মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ জনতা ঘাতকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব হোসেন বলেন, ‘পুলিশের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে মোস্তাকিম (২৫) ও আব্দুল করিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রাজু হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে ১০ বছরের শিশু রাজু হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধে মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গত ২ আগস্ট উপজেলার ররোয়া গ্রামে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলায় রাজুকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। নিখোঁজের তিন দিন পর ৬ আগস্ট পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার একটি ধানখেত থেকে তার মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ জনতা ঘাতকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব হোসেন বলেন, ‘পুলিশের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে মোস্তাকিম (২৫) ও আব্দুল করিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত