সংবাদ

বগুড়ায় ৪০০ একরের নতুন বিসিক শিল্পপার্ক নির্মাণের ঘোষণা

জেলা বার্তা পরিবশেক, বগুড়া
জেলা বার্তা পরিবশেক, বগুড়া
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

বগুড়ায় ৪০০ একরের নতুন বিসিক শিল্পপার্ক নির্মাণের ঘোষণা
বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংবাদ

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত দিনগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি মন্তব্য করে জেলাটিতে নতুন একটি বিসিক শিল্পপার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, `বগুড়া আমাদের সবার আবেগের কেন্দ্র। এই অঞ্চলের শিল্প ও ব্যবসার যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে সরকার ৪০০ একর জমির ওপর একটি আধুনিক বিসিক শিল্পপার্ক গড়ে তুলবে। এ অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, `গত ২০ বছর বগুড়া বঞ্চিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ এ অঞ্চলের মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতীয় অগ্রগতির স্বার্থেই আমরা এই বঞ্চনা দূর করে বগুড়াকে সাজাতে চাই।'

তিনি এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, `আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালুর চেষ্টা চলছে এবং আগামী মাস থেকেই এখানে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু হবে।'

এ ছাড়া শহরের যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ, করতোয়া নদীর পুনর্জীবন এবং তিনমাথা এলাকায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ ‘ক্রীড়াগ্রাম’ নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, `বগুড়ার উন্নয়ন মানেই উত্তরাঞ্চলের উন্নয়ন। আমরা অতিরিক্ত কিছু নয়, ২০ বছরের বঞ্চনার অবসান ও ন্যায্য উন্নয়ন চাই।'

বগুড়া চেম্বারের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বগুড়ায় ৪০০ একরের নতুন বিসিক শিল্পপার্ক নির্মাণের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত