কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি শৌচাগার
থেকে রুবেল হোসেন (৩১) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ওই ক্যাম্পের
শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) বিকেলের
রোলকলে (উপস্থিতির হাজিরা) এএসআই রুবেল হোসেন অনুপস্থিত ছিলেন। এরপর ক্যাম্পের সদস্যরা
বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া
পাওয়া যায়নি।
শনিবার (৮ আগস্ট) ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে
যাওয়ার সময় একটি শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো
সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে ক্যাম্পের
সদস্যরা নিশ্চিত হন যে ভেতরে পড়ে থাকা ব্যক্তিটি এএসআই রুবেল হোসেন।
খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক
ও উখিয়া থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। শৌচাগারের ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের
দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শৌচাগারের ভেতর থেকে রুবেল হোসেনের ব্যবহৃত
সিগারেট, তোয়ালে, টর্চলাইট ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। নিহত রুবেল হোসেন ১৪ এপিবিএনের
সদস্য হিসেবে ওই ক্যাম্পে কর্মরত ছিলেন।
অধিনায়ক সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
শৌচাগার ব্যবহারের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত
কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন