সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৯ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা পর্যবেক্ষণ শেষে এ সহায়তার ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীরা ৩ লাখ এবং আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিরা ১ লাখ টাকা করে সহায়তা পাবেন। এই অর্থ বিতরণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে একটি বিশেষ ফরম হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করার পর দ্রুততম সময়ের মধ্যে সহায়তার টাকা হাতে পাবেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন প্রাণ হারান। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত আরও ১৪ জন বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন মন্ত্রী।
হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী মহাসড়কে বিশৃঙ্খলা ও চালকদের বেপরোয়া প্রতিযোগিতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে বিশেষ করে ভোরে চালকেরা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান। এই বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচলের গতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু হয়েছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন