আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে নিশ্ছিদ্র ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, "১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ডিএমপি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।"
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার প্রতিটি প্রবেশপথে কড়া পিকেট ও তল্লাশি চৌকি বসানো হয়েছে।
একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং আকাশে ড্রোন উড়িয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
নিরাপত্তার এই বলয়ে যুক্ত রয়েছে অতিরিক্ত র্যাব ও সিআইডি সদস্যরাও।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন