সংবাদ

ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
বিশিষ্ট জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক

ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ দেশে পরিণত করতে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচন পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন।

ভিডিও বার্তায় লাদাখের এই কর্মী জানান, তিনি বিগত কয়েক দিন অসুস্থ ছিলেন এবং এ সময় ভারতের অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন। মাথাপিছু জিডিপির দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ৫০ বছর আগে যে প্রতিবেশী দেশগুলো আমাদের পেছনে বা সমপর্যায়ে ছিল, তারা এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ভারত উন্নত দেশ হতে পারবে না বলে সতর্ক করেন তিনি।

গত দুই মাসে পরিবর্তন চেয়ে আন্দোলন করা মানুষদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও নতুন শিক্ষামন্ত্রীকে নিয়েও বিশেষ অলৌকিক কিছু হবে না। দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে থাকলে ভবিষ্যৎও পিছিয়ে থাকবে বলে সতর্ক করেন তিনি।

সুশাসনের সমস্যা কেবল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় উল্লেখ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে ক্ষমতাসীনরা সব সময় অবিচারের বিরুদ্ধে ওঠা কণ্ঠকে দমিয়ে রেখেছে। ২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের ১২ বছর পর আজ দুর্নীতি ও অবিচার আরও দুই-তিন গুণ বড় আকার ধারণ করেছে।

ভারতের ভবিষ্যৎ গড়ার জন্য নেতৃত্ব ও নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের ওপর জোর দিয়ে এক শান্তিপূর্ণ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা বলেন সোনম ওয়াংচুক। ভারতের আইনপ্রণেতাদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলার তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংসদ সদস্যদের প্রায় অর্ধেকই অপরাধের অভিযোগে অভিযুক্ত। এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

দেশের পরিবর্তনের উপায় বের করতে ভারতের সেরা বুদ্ধিজীবী ও নাগরিকদের সঙ্গে পরামর্শ করার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়াংচুক। তিনি স্বার্থহীন, নির্ভীক ও সৎ চরিত্রের মানুষদের নাম প্রস্তাব করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান। এ লক্ষ্যে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ও শহর ভ্রমণ করে সরাসরি জনগণের মতামত সংগ্রহের পরিকল্পনার কথা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত