দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য এমন মনোরম পরিবেশে নেপালের পোখারায় শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। কামরুজ্জামান রোমান নির্মিত এবং রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটির মহরতও অনুষ্ঠিত হয়েছে সেখানেই।
সিনেমাটির শুটিংয়ের
প্রথম দিন একে একে শুটিং স্পটে হাজির হন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার
জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি এবং ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এ সময়
শিল্পীদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ। কেউ আড্ডায় মেতে ওঠেন, আবার কেউ ভক্তদের সঙ্গে
ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
এরপর শুরু হয় ‘শিকার’-এর
মহরতের আনুষ্ঠানিকতা। সিনেমাটির মঙ্গল কামনায় নিজস্ব রীতি ও নিয়ম অনুসরণ করে প্রথমে
দোয়া করেন সিনেমার অন্যতম প্রধান অভিনেতা মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে সিনেমাটির
শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দৃশ্যধারণের কাজ।
বাংলাদেশ, ভারত
ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’। সিনেমাটির গল্প ও চরিত্র
নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটির গল্প
প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই।
কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও
একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা
করি গল্পটি দর্শকের ভালো লাগবে।”
অন্যদিকে, একাধিক
নাটকে অভিনয়ের পর এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমায়
অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমবারের মতো সিনেমা করছি। কারণ এই সিনেমার গল্প পড়ে
মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই নির্মাতার কথা অনুযায়ী গত আট মাস
ধরে নিজের লুক তৈরি করেছি। আজ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, দর্শককে যেন ভালো
কিছু উপহার দিতে পারি। আশা করি গল্পটি দর্শকের হৃদয়ে আঁচড় কাটবে।”
জানা গেছে, নেপালের
বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ি পরিবেশে প্রায় এক মাস ধরে ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণের
কাজ চলবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা
রয়েছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন