সংবাদ

ডিসেম্বরে মুক্তি রেহানের প্রথম সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

ডিসেম্বরে মুক্তি রেহানের প্রথম সিনেমা

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা ফররুখ আহমেদ রেহানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। এর মধ্য দিয়েই শুরু হবে ‘আন্ধার’-এর আনুষ্ঠানিক প্রচারণা।

‘আন্ধার’ রেহানের অভিনয়জীবনের প্রথম সিনেমা। তাই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী এই অভিনেতা। সিনেমায় নিজের চরিত্র ‘হিমেল’ নিয়ে রেহান বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। কিন্তু আমার ভাগ্যে যে এত বড় একটি হরর ছবিতে কাজ করার সুযোগ আসবে, সেটা কখনো কল্পনাও করিনি।’

রেহান আরও বলেন, ‘অভিনয়ে সবে পথচলা শুরু করেছি। রাফী ভাইয়ের সঙ্গে আমার প্রথম ফিল্মেই কাজের সুযোগ আসবে, এটা ভাবিনি। গল্পটা শোনার পর আমি শুধু একটা কথা বলেছিলাম—রাফী ভাই, শাকিব ভাই, আদনান ভাই, আমি নিজেকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা বলবেন, আমি করব। তারা আমাকে নিয়ে যে চেষ্টা করেছেন, তাতে আমি তাদের কাছে সব সময়ের জন্য কৃতজ্ঞ থাকব। আন্ধার নিয়ে তাদের চিন্তাভাবনা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।’

নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্ধার ছবিতে আমাকে দেখবেন হিমেল চরিত্রে। এটা আমার বড় পর্দায় অভিষেক। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনার পাশের প্রেক্ষাগৃহে।’

টাঙ্গাইলের সন্তান রেহান মাত্র কিছুদিন আগে অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ভালো গল্পের নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গেল ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ নিজের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।

এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে ‘আন্ধার’-এর মাধ্যমে। সুমন, শাকিব ও আদনানের গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এতে রেহান অভিনয়ের সুযোগ পেয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ আরও বেশ কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে।

রেহানকে সিনেমায় নেওয়ার প্রসঙ্গে ‘আন্ধার’-এর অন্যতম গল্পকার সাকিব চৌধুরী বলেন, ‘হিমেল চরিত্রের জন্য আমাদের একজন নতুন ট্যালেন্টের দরকার ছিল, যাকে আমরা দর্শকদের সামনে ফ্রেশভাবে উপস্থাপন করতে পারব। রায়হান রাফী অনেক খুঁজে তাকে বের করেছেন। আমার বিশ্বাস, আন্ধার মুক্তির পর অনেকেই তাকে খুঁজবে।’

চলতি বছরের শেষপ্রান্তে মুক্তি পেতে যাওয়া ‘আন্ধার’ নিয়ে তাই শুরু থেকেই আশাবাদী রেহানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সিনেমায় রেহানের লুক ও অভিনয়—সব মিলিয়ে বড় পর্দায় তিনি নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলেই প্রত্যাশা তাদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ডিসেম্বরে মুক্তি রেহানের প্রথম সিনেমা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত