বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়ী সাক্ষাতের পর সংগঠনটির নতুন কমিটি গঠন নিয়ে রাজপথ থেকে গুলশান কার্যালয় পর্যন্ত গুঞ্জন জোরালো হয়ে উঠেছে। তবে ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে দলের হাইকমান্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ছাত্রদলের নতুন কমিটি গঠন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা এসেছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেন, "আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।"
বর্তমান কমিটির শীর্ষ নেতৃত্বের বিদায় নেওয়া প্রসঙ্গে রিজভী আরও উল্লেখ করেন, "এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে সেটা নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।"
উল্লেখ্য, বিএনপি ও দলটির সহযোগী-অঙ্গসংগঠনগুলোর যেকোনো নতুন কমিটি সাধারণত রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডেই গণমাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির শীর্ষ পাঁচ নেতা বিদায়ী সাক্ষাৎ করেন। উচ্চপর্যায়ের এই সাক্ষাতের পর থেকেই বিএনপির মূল চালিকাশক্তি ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব কারা দিচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা উঠেছে। তবে নতুন কমিটি কবে প্রকাশ পাবে কিংবা কারা শীর্ষ পদে আসছেন, সে বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো চূড়ান্ত তথ্য নিশ্চিত করা হয়নি।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন