দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে গর্ভাবস্থার আট মাস পার করছেন। তবে এই অবস্থায় বিশ্রাম নেওয়ার বদলে পুরোদমে কাজ করে চলেছেন তিনি। দক্ষিণি তারকা আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের বরাতে জানা গেছে, দীপিকা কেবল কাজই করছেন না, বরং শুটিংয়ে রীতিমতো অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন। এমনকি প্রয়োজনে গভীর রাত পর্যন্তও সেটে থাকছেন তিনি। দীপিকার এই কঠোর পরিশ্রম ও পেশাদারত্ব দেখে মুগ্ধ সিনেমার কলাকুশলীরা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার টানা কাজের খবর ছড়িয়ে পড়লে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
অবশ্য গর্ভাবস্থায় কাজ করার ঘটনা দীপিকার জন্য প্রথম নয়। তার প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের জন্মের আগেও তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার শুটিং চালিয়ে গিয়েছিলেন। সে সময়ও বেশ কিছু চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
অ্যাটলি কুমার পরিচালিত ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করছেন রাশমিকা মানদানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসিনির্ভর এই সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এ ছাড়া চলতি বছরের শেষে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে।
এদিকে স্ত্রী দীপিকা ও প্রথম সন্তান দুয়ার পাশে থাকতে নিজের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন রণবীর সিং। ‘প্রলয়’ সিনেমার কাজ স্থগিত রেখে তিনি পিতৃত্বকালীন ছুটি কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’র সেটে প্রেমে পড়ার পর ২০১৮ সালে বিয়ে করেন রণবীর ও দীপিকা। ২০২৪ সালে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।
/

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন