টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার টাঙ্গাইল-কালমপুর আঞ্চলিক মহাসড়কের গাডাইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি শহরের হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হ্যাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে আসিফ মুরগি বিক্রি করার উদ্দেশ্যে পুটিয়াজানি হাটে যান। সেখানে তার চাচাতো ভাই তামিমের সঙ্গে দেখা হয়। আসিফ তাকে জরুরি কাজ আছে বলে সেখান থেকে চলে যান। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার পর আসিফের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে থানায় যোগাযোগ করেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন গাডাইল আন্ডারপাস এলাকার একটি ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফের নিথর দেহ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার থেকেই আসিফ নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছিল। খবর পেয়ে শনিবার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন