সংবাদ

১০ বছর পর স্বপন আহমেদের সিনেমায় ফিরলেন তানভীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

১০ বছর পর স্বপন আহমেদের সিনেমায় ফিরলেন তানভীর

নির্মাতা স্বপন আহমেদের নতুন সিনেমা ‘দ্য অরেঞ্জ’। ফরাসি-বাংলা যৌথ প্রযোজনার এই সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’। সিনেমাটিতে থাকছে বেশ কিছু চমক। এর মধ্যে অন্যতম হলো—দীর্ঘ ১০ বছর পর স্বপন আহমেদের সিনেমায় আবারও সংগীতায়োজনের দায়িত্বে ফিরেছেন সংগীত পরিচালক তানভীর তারেক।

ফরাসি ফিল্ম সোসাইটির অর্থায়ন এবং বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর আগে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ সিনেমার টাইটেল গানসহ পুরো সিনেমার সংগীতায়োজন করেছিলেন তানভীর তারেক।

ইতোমধ্যে তানভীর তারেকের কোলাহল স্টুডিওতে সিনেমাটির একমাত্র গান ‘তোমার কী মনে আছে’-এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির পাশাপাশি সিনেমাটির আবহসংগীতের দায়িত্বও পালন করবেন তিনি।

নিজের ১৪তম সিনেমার কাজ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, স্বপন আহমেদ বরাবরই বাংলাদেশের চলচ্চিত্রে নিরীক্ষাধর্মী কাজ করতে আগ্রহী। তার সর্বশেষ সিনেমাটিও ছিল বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র। এবারও দর্শক একটি ব্যতিক্রমী গল্প দেখতে পাবেন বলে আশাবাদী তিনি।

সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর তারেক জানান, এক প্রবাসী বাবা ফ্রান্সে এসে নিখোঁজ হয়ে যান। বহু বছর পর সেই বাবাকে খুঁজতে বের হয় তার মেয়ে। এই গল্পকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘দ্য অরেঞ্জ’।

তানভীর তারেক বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের ১৪তম সিনেমার কাজ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

নির্মাতা স্বপন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তারা একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। সিনেমাটি বাংলাদেশের দর্শকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও গভীরভাবে সংযোগ তৈরি করবে বলে আশাবাদী তিনি।

তানভীর তারেকের সঙ্গে সিনেমাটির সংগীত নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল জানিয়ে স্বপন আহমেদ বলেন, অবশেষে সেই কাজ শুরু হয়েছে। সিনেমাটির অধিকাংশ অভিনয়শিল্পী ও কলাকুশলী ফরাসি। বাংলাদেশ থেকে দুজন অভিনেতা এতে যুক্ত হবেন।

নির্মাতা আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

১০ বছর পর স্বপন আহমেদের সিনেমায় ফিরলেন তানভীর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত