সংবাদ

বেনাপোলে ৫ শতাধিক নারীর স্বাবলম্বী হওয়ার গল্প

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

বেনাপোলে ৫ শতাধিক নারীর স্বাবলম্বী হওয়ার গল্প
দক্ষ হয়ে সংসারে সচ্ছলতা আনছেন নারীরা। ছবি : সংবাদ

যশোরের বেনাপোলে ‘আলোকিত নারী’ নামের একটি সামাজিক সংগঠন নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী এই সংগঠনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের পথ খুঁজে পেয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে সংগঠনটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বর্তমানে এই কেন্দ্রে অসচ্ছল পরিবারের ৭৩ জন নারী সেলাই, কুটিরশিল্প ও হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অনেক নারীই এখন উপার্জনের মাধ্যমে পরিবারে সচ্ছলতা আনছেন।

গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম। বর্তমানে পুরো পৌর এলাকায় পাঁচ শতাধিক নারী এর সুবিধাভোগী।

পরিদর্শনকালে সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সরকারি পর্যায় থেকে এই সংগঠনের পাশে থাকার সুযোগ রয়েছে।’

সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজ্জোহা সেলিম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘নারীরা প্রশিক্ষণ নিয়ে যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ভবিষ্যতে উৎপাদিত পণ্য বাজারজাত করার পরিকল্পনাও আমাদের রয়েছে।’

পরিদর্শনকালে সংগঠনের সাধারণ সম্পাদক মোমতাজ খাতুন, সহসভাপতি উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন ও প্রশিক্ষক সেলিনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বেনাপোলে ৫ শতাধিক নারীর স্বাবলম্বী হওয়ার গল্প

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত