সংবাদ

টাঙ্গাইল মেডিকেলে ১২টির ৫টি লিফটই নষ্ট, ভোগান্তিতে রোগীরা

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

টাঙ্গাইল মেডিকেলে ১২টির ৫টি লিফটই নষ্ট, ভোগান্তিতে রোগীরা
ছবি : সংবাদ

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে অর্ধেকের কাছাকাছি লিফট বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সেবাগ্রহীতারা। ১৫ তলাবিশিষ্ট এই হাসপাতালের ১২টি লিফটের মধ্যে ৫টিই বর্তমানে নষ্ট। ফলে মুমূর্ষু রোগী ও তাদের স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে দেখা যায়, লিফটগুলোর সামনে রোগীদের দীর্ঘ লাইন। বেলা ১২টার দিকে পঞ্চম তলায় লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে রহিমা খাতুন নামের এক অর্থোপেডিক রোগী অচেতন হয়ে পড়েন। ভুক্তভোগীরা জানান, আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তারা চিকিৎসকের কক্ষে পৌঁছাতে পারছেন না।

বর্তমানে ৫০০ শয্যার এই হাসপাতালে প্রায় ৮৫০ জন রোগী ভর্তি রয়েছেন। তবে ৭৪০ জন অনুমোদিত জনবলের বিপরীতে মাত্র ৩২২ জন কর্মী থাকায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

হাসপাতালের পরিচালক ড. আব্দুল কুদ্দুস জানান, লিফট রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব গণপূর্ত বিভাগের। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা মেরামতের উদ্যোগ নিচ্ছে না।

অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল জানান, বিকল লিফটের দামি যন্ত্রাংশ ঢাকায় পাওয়া যাওয়ায় সেগুলো আনার প্রক্রিয়া চলছে। তবে ১২টি লিফটের বাৎসরিক মাত্র ১২ লাখ টাকার রক্ষণাবেক্ষণ বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল মেডিকেলে ১২টির ৫টি লিফটই নষ্ট, ভোগান্তিতে রোগীরা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে অর্ধেকের কাছাকাছি লিফট বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সেবাগ্রহীতারা। ১৫ তলাবিশিষ্ট এই হাসপাতালের ১২টি লিফটের মধ্যে ৫টিই বর্তমানে নষ্ট। ফলে মুমূর্ষু রোগী ও তাদের স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে দেখা যায়, লিফটগুলোর সামনে রোগীদের দীর্ঘ লাইন। বেলা ১২টার দিকে পঞ্চম তলায় লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে রহিমা খাতুন নামের এক অর্থোপেডিক রোগী অচেতন হয়ে পড়েন। ভুক্তভোগীরা জানান, আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তারা চিকিৎসকের কক্ষে পৌঁছাতে পারছেন না।

বর্তমানে ৫০০ শয্যার এই হাসপাতালে প্রায় ৮৫০ জন রোগী ভর্তি রয়েছেন। তবে ৭৪০ জন অনুমোদিত জনবলের বিপরীতে মাত্র ৩২২ জন কর্মী থাকায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

হাসপাতালের পরিচালক ড. আব্দুল কুদ্দুস জানান, লিফট রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব গণপূর্ত বিভাগের। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা মেরামতের উদ্যোগ নিচ্ছে না।

অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল জানান, বিকল লিফটের দামি যন্ত্রাংশ ঢাকায় পাওয়া যাওয়ায় সেগুলো আনার প্রক্রিয়া চলছে। তবে ১২টি লিফটের বাৎসরিক মাত্র ১২ লাখ টাকার রক্ষণাবেক্ষণ বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও দাবি করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত