সংবাদ

বনের ভেতর ১২ ঘোড়ার দেহাংশ, উধাও মাংস!

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

বনের ভেতর ১২ ঘোড়ার দেহাংশ, উধাও মাংস!
বনের ভেতর পড়ে আছে ঘোড়ার মাথা ও হাড়গোড়। ছবি : সংবাদ

গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট)  সকালে উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকার একটি জঙ্গল থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, নির্জন স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো একটি চক্র।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বনের ভেতর ঘাস কাটতে গিয়ে স্থানীয় কৃষকেরা প্রথমে ঘোড়ার মাথা ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। খবর পেয়ে পুলিশ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সুমন প্রধান বলেন, ‘গভীর রাতের কোনো একসময় ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছি। সকালে কৃষকদের কাছে খবর পেয়ে আমি পুলিশকে জানাই। বনের ভেতরের একটি সরু পথের দুই পাশে এসব অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। নির্জন এলাকা হওয়ায় অপরাধীরা এই স্থানটিকে বেছে নিয়েছে। ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এই মাংস কোথায় সরবরাহ করা হচ্ছে, সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। উদ্ধার হওয়া দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বনের ভেতর ১২ ঘোড়ার দেহাংশ, উধাও মাংস!

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত