সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ, ১৫ দিনেই ছাড়াল গত মাসের রেকর্ড

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ, ১৫ দিনেই ছাড়াল গত মাসের রেকর্ড
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে মরণঘাতী ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি আগস্ট মাসের মাত্র ১৫ দিনেই আক্রান্তের সংখ্যা গত জুলাই মাসের পুরো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর বিশেষ জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে চট্টগ্রামে মোট ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু আগস্টের প্রথম ১৫ দিনেই সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৪২ জনে। অর্থাৎ, মাত্র দুই সপ্তাহেই গত মাসের পুরো রেকর্ড ভেঙে গেছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গত মাসেই মারা গেছেন ২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন। এ ছাড়া বিআইটিআইডিতে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে নাগরিকদের সচেতন হওয়া সবচেয়ে জরুরি। বৃষ্টি ও জমা পানিতে মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও ছাদ পরিষ্কার রাখতে হবে। নালা-নর্দমায় পানির প্রবাহ সচল রাখা প্রয়োজন।’

বর্ষা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ, ১৫ দিনেই ছাড়াল গত মাসের রেকর্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামে মরণঘাতী ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি আগস্ট মাসের মাত্র ১৫ দিনেই আক্রান্তের সংখ্যা গত জুলাই মাসের পুরো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর বিশেষ জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে চট্টগ্রামে মোট ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু আগস্টের প্রথম ১৫ দিনেই সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৪২ জনে। অর্থাৎ, মাত্র দুই সপ্তাহেই গত মাসের পুরো রেকর্ড ভেঙে গেছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গত মাসেই মারা গেছেন ২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন। এ ছাড়া বিআইটিআইডিতে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে নাগরিকদের সচেতন হওয়া সবচেয়ে জরুরি। বৃষ্টি ও জমা পানিতে মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও ছাদ পরিষ্কার রাখতে হবে। নালা-নর্দমায় পানির প্রবাহ সচল রাখা প্রয়োজন।’

বর্ষা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত