সংবাদ

গুলশান ইয়ুথ ক্লাবের ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টে অংশ নিচ্ছে ২১ ক্লাব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

গুলশান ইয়ুথ ক্লাবের ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টে অংশ নিচ্ছে ২১ ক্লাব

​গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট 'উল্লাস ২০২৬: সিজন ২'।

৭ নভেম্বর পর্যন্ত চলতি এই ক্রীড়া উৎসবে দেশের ২১টি স্বনামধন্য ক্লাবের প্রায় এক হাজার ক্রীড়াবিদ ১৪টি ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ১০০ বল ক্রিকেট, ফুটবল (৭-এ-সাইড), ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন।
খেলাধুলার প্রসার ও উৎসবের সফল আয়োজনে সব ক্লাবের সহযোগিতা কামনা করে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল বলেন, "খেলাধুলার প্রসার ও ‘উল্লাস ২০২৬: সিজন ২’ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদের সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
আয়োজক কমিটির চেয়ারম্যান ও ক্লাবের সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান আশা প্রকাশ করে বলেন, "এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সব ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীর জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।"
​এবারের আসরে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা বোট ক্লাব, অল কমিউনিটি ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটর ডেমিয়ানস বাংলাদেশ, ক্লাব শাহীনসহ মোট ২১টি অভিজাত ও সামাজিক ক্লাব অংশগ্রহণ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গুলশান ইয়ুথ ক্লাবের ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টে অংশ নিচ্ছে ২১ ক্লাব

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

​গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট 'উল্লাস ২০২৬: সিজন ২'।

৭ নভেম্বর পর্যন্ত চলতি এই ক্রীড়া উৎসবে দেশের ২১টি স্বনামধন্য ক্লাবের প্রায় এক হাজার ক্রীড়াবিদ ১৪টি ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ১০০ বল ক্রিকেট, ফুটবল (৭-এ-সাইড), ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন।
খেলাধুলার প্রসার ও উৎসবের সফল আয়োজনে সব ক্লাবের সহযোগিতা কামনা করে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল বলেন, "খেলাধুলার প্রসার ও ‘উল্লাস ২০২৬: সিজন ২’ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদের সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
আয়োজক কমিটির চেয়ারম্যান ও ক্লাবের সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান আশা প্রকাশ করে বলেন, "এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সব ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীর জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।"
​এবারের আসরে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা বোট ক্লাব, অল কমিউনিটি ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটর ডেমিয়ানস বাংলাদেশ, ক্লাব শাহীনসহ মোট ২১টি অভিজাত ও সামাজিক ক্লাব অংশগ্রহণ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত