সংবাদ

মনুমেন্টালে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া

বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম যেন লিওনেল মেসির এক জাদুকরি আঙিনা। এই ঐতিহাসিক মাঠে ক্যারিয়ারজুড়ে কখনো হারের মুখ দেখেননি এই আর্জেন্টাইন মহাতারকা।

দীর্ঘ ও গৌরবময় বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মেসি।

দেশের মাটিতে যেসব স্টেডিয়ামে তিনি খেলেছেন, তার মধ্যে এই মনুমেন্টালেই এসেছে তার সর্বোচ্চ গোল এবং ঈর্ষণীয় সব সাফল্য। বলীভিয়ার বিপক্ষে দুর্দান্ত দুটি হ্যাটট্রিক কিংবা ভেনেজুয়েলার বিপক্ষে গোল উৎসবের স্মৃতিবিজড়িত এই মাঠে ৯৩ র‌্যাংকিংধারী বেনিনের মুখোমুখি হয়ে রাজসিক এক বিদায়ের অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক।

ফুটবলের জাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের এই শেষ ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ঐতিহাসিক এই ম্যাচের টিকিটের জন্য হাহাকার দেখা দেওয়ায় সেই সুযোগকে কাজে লাগিয়ে চড়া দামে টিকিট বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কিছু অননুমোদিত প্রতিষ্ঠান ও পুনর্বিক্রেতাদের বিরুদ্ধে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম হাঁকাচ্ছে অসাধু চক্রগুলো। বিশেষ করে ‘মুদো ভুয়েলা’ নামের একটি স্পোর্টস-ট্রাভেল প্রতিষ্ঠান নিজেদের জাতীয় দলের ‘অফিশিয়াল এজেন্সি’ দাবি করে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করেছে। যদিও ফেডারেশন স্পষ্ট জানিয়েছে যে ওই প্রতিষ্ঠানকে কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ম্যাচ শুরুর মাত্র ঘণ্টা চারেক আগেও টিকিটের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিষ্ঠানটির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ৭ লাখ ৯০ হাজার পেসো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৭১ হাজার টাকা রাখা হয়েছে, যার মূল দাম ছিল অনেক কম।

এমনকি সবচেয়ে আকর্ষণীয় ‘ভিআইপি এক্সপেরিয়েন্স’ প্যাকেজটির জন্য চাওয়া হচ্ছে আকাশছোঁয়া ১৮ লাখ আর্জেন্টাইন পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা। সাধারণ গ্যালারির টিকিট থেকে শুরু করে সান মার্তিন নিচু গ্যালারির টিকিটের দামও উঠেছে রেকর্ড পরিমাণ অঙ্কে। মাঠে প্রিয় ১০ নম্বর জার্সির নায়কের শেষ মুহূর্তের বিদায়ের সরাসরি সাক্ষী হতে ভক্ত-সমর্থকরা স্বাভাবিক মূল্যের চেয়ে বহু গুণ বেশি অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত