আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির মধ্যেই আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অতিরিক্ত মূল্যে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে। যার মধ্যে এক কার্গো এলএনজির জন্য প্রতি এমএমবিটিইউতে খরচ পড়বে ২৪.৬৩ মার্কিন ডলার।
সোমবার
সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই কেনাকাটার প্রস্তাবটি
পাস হয়।
গত সপ্তাহের তুলনায় এবার এলএনজির দাম
যেমন বেড়েছে, তেমনি গত বছরের ডিসেম্বরের
তুলনায় এই দাম দ্বিগুণেরও
বেশি। ২০২৫ সালের ডিসেম্বরে
প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ছিল ১০.৫০ ডলারেরও নিচে,
যা কয়েক মাসের ব্যবধানে
আকাশচুম্বী আকার ধারণ করেছে।
বৈঠক
সূত্রে জানা গেছে, জ্বালানি
ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি
১০৫-এর উপবিধি ৩(ক) অনুসরণ করে
আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এই দুই কার্গো
এলএনজি কেনা হচ্ছে।
অনুমোদিত
প্রস্তাব অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৪
সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম
কার্গো এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল
করপোরেশন। চুক্তি অনুযায়ী এ কার্গোর প্রতি
এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা
হয়েছে ২৪.৬২৫ মার্কিন
ডলার।
অন্যদিকে,
২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের
জন্য নির্ধারিত ৪৭তম কার্গো এলএনজি
সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটালএনার্জিস
গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। এই কার্গোর ক্ষেত্রে
প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ধরা হয়েছে
২৪.২৫ মার্কিন ডলার।
এর আগে গত ১৯
আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ
২৩.৯৩ মার্কিন ডলারে
এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল, যাতে মোট ব্যয়
ধরা হয়েছিল ৩৯ কোটি ৫২
লাখ ৫৫ হাজার টাকা।
নতুন অনুমোদনের মাধ্যমে জ্বালানি খাতে সরকারের ব্যয়
আরও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন