সংবাদ

চাঁদপুরে ফুটবলের মহোৎসব, প্রস্তুত ঐতিহাসিক স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

চাঁদপুরে ফুটবলের মহোৎসব, প্রস্তুত ঐতিহাসিক স্টেডিয়াম
চাঁদপুর জেলা স্টেডিয়াম। ছবি : সংবাদ

দেশের ফুটবলে আবারও ফিরছে উৎসবের আমেজ। আগামী ২০২৬-২৭ ফুটবল মৌসুমে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টগুলোর ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে ঐতিহাসিক চাঁদপুর জেলা স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠটি ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে ঘরোয়া ফুটবলের অন্যতম বড় আসরগুলো এবার দেখার সুযোগ পাবেন চাঁদপুরের ক্রীড়াপ্রেমীরা।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই মাঠ বরাদ্দ দেওয়া হয়। আদেশে বলা হয়, আগামী ২২ আগস্ট ২০২৬ থেকে শুরু করে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠ ও আনুষঙ্গিক সুবিধা বাফুফের তত্ত্বাবধানে থাকবে। এই সময়ে এখানে ‘স্বাধীনতা কাপ ২০২৬’, ‘সুপার কাপ ২০২৬’, ‘ফেডারেশন কাপ ২০২৬-২৭’ এবং ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব চাঁদপুর জেলা স্টেডিয়ামকে তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছিল। ক্লাবটির সেই আগ্রহ এবং বাফুফের সূচির কথা মাথায় রেখেই স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হয়েছে। মাঠের পাশাপাশি খেলোয়াড়দের ড্রেসিং রুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহারেরও অনুমতি পাওয়া গেছে।

দীর্ঘদিন পর নিজ শহরে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ আয়োজনের খবরে দারুণ উচ্ছ্বসিত চাঁদপুরের ফুটবল ভক্তরা। স্থানীয় ক্রীড়াঙ্গনের কর্তাব্যক্তিরা বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে।

মাঠের খেলাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাফুফেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য চাঁদপুরের জেলা প্রশাসককেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চাঁদপুরে ফুটবলের মহোৎসব, প্রস্তুত ঐতিহাসিক স্টেডিয়াম

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত