সংবাদ

সাতক্ষীরায় ২৭ পরিবারের হাতে বিআরটিএ’র আর্থিক সহায়তা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

সাতক্ষীরায় ২৭ পরিবারের হাতে বিআরটিএ’র আর্থিক সহায়তা
ছবি : সংবাদ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (  দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২৭টি পরিবারের হাতে মোট ৯৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হাশেম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক এবং বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু।

এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আলহাজ মাওলানা আব্দুল মান্নান ও রঘুনাথ খাঁ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের কল্যাণে গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় ২৭ পরিবারের হাতে বিআরটিএ’র আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (  দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২৭টি পরিবারের হাতে মোট ৯৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হাশেম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক এবং বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু।

এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আলহাজ মাওলানা আব্দুল মান্নান ও রঘুনাথ খাঁ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের কল্যাণে গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত