মাদ্রাসার আলিম শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তির আবেদন এবং ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীরা আলিম ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে ওইসব শিক্ষার্থীও আবেদন করতে পারবেন যাদের ফলাফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর পাওয়া যাবে। যারা পুনর্নিরীক্ষণের পর নতুন ফলাফল পাবেন, তাদের আবেদন গ্রহণ করা হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একই সময়ে শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম (Choice list) পরিবর্তনেরও সুযোগ পাবেন।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফলাফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন না করলে তার মনোনয়ন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বোর্ড আরও জানায়, ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসাগুলোতে সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া শেষ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আলিম শ্রেণির ক্লাস শুরু হবে।
ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় ফি জমা দিয়ে আবেদন ও নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
\

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন